হাওর বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন

হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জে সদর উপজেলার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হাওর বাঁচাও সদর উপজেলা কমিটির আহ্বায়ক চন্দন কুমার রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদ নূর আহমদের সঞ্চালনায় সম্মেলনের ১ম অধিবেশনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সংগঠনের উপদেষ্টা শীলা রায়, রমেন্দ্র কুমার দে মিন্টু, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য প্রমুখ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক প্রভাষক দুলাল মিয়া, মোল্লাপাড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আল আমীন, সদস্য আফরোজ রায়হান, কৃষক নেতা তসকির আলী, গৌরারাং ইউনিয়ন কমিটির সদস্য সচিব জাকির হোসেন, কাঠইর ইউনিয়ন কমিটির সদস্য শুভ্রত তালুকদার সেতু, লক্ষণশ্রী ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক শাহীন মিয়া প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনের সর্বস্মতিক্রমে সমাজসেবক স্বপন কুমার দাস কে সভাপতি ও সাংবাদিক শহীদনূর আহমেদ কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক চন্দন কুমার রায়, মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, ফজর আলী, হারুন মিয়া, প্রভাষক দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন, সাংগঠনিক সম্পাদক আফরোজ রায়হান, তসকির আলী ও হাজী ফজলুল হক, দপ্তর সম্পাদক জাকির হোসেন, বাঁধ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, অর্থ সম্পাদক শরিফ আহমদ, তথ্য ও গভেষণা সম্পাদক শাহীন মিয়া, আইন বিষয়ক সম্পাদক নাজিম মিয়া, সদস্য বুরহান উদ্দিন, শুব্রত তালুকদার সেতু, জামাল উদ্দিন, এইচ এম এমদাদ, লুৎফুর রহমান, কামাল হোসেন, জুয়েল আহমদ, সন্তু রায়, শওকত মিয়া, আলী হোসেন, জুলহাস মিয়া, বাবলু চন্দ্র বনিক ও অরুণ চন্দ্র দে।
প্রেস বিজ্ঞপ্তি