শাল্লা প্রতিনিধি
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের শাল্লা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে শাল্লা উপজেলা সদরের বাজারে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের
যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও সিনিয়র সদস্য সালেহীন চৌধুরী শুভ’র উপস্থিতে সকলের মতামতের ভিত্তিতে শাল্লা ডিগ্রি কলেজের প্রভাষক তরুণ কান্তি দাশকে আহবায়ক, স্থানীয় কৃষক নেতা হাবিবুর রহমান হাবিব, ইকরামুল হক, অখিল দাস ও নজরুল মিয়াকে যুগ্ম আহবায়ক ও সাংবাদিক পিসি দাশ পিযুষকে সদস্য সচিব করে ৩১ বিশিষ্ট শাল্লা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।


