জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেবের
পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সিনিয়র সদস্য দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংঙ্কজ দে, সালেহীন শুভ, রাজু আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, হাওর পাড়ের কৃষি সিদ্দেকুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, আওয়ামীলীগ নেতা ফিরোজ আলী. উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, সংবাদ কর্মী শাহজাহান মিয়া, যুবলীগ নেতা এমদাদুর রহমান সুমুন প্রমুখ।
সভায় সর্বস্মতিক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে আহবায়ক, দেলোয়ার হোসেন ও আফসর উদ্দিন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, সিদ্দেকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং সাংবাদিক অমিত দেবকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
- তীর কেটে বালু উত্তোলন ঠেকাতে লাল নিশান
- জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত


