হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে ধর্মপাশায় মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি
হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে ধর্মপাশায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা শাখার আহ্বায়ক জুবায়ের পাশা হিমুর পরিচালনায় বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন, উপজেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন আল আজাদ, সুশীল চন্দ্র সরকার, সদস্য রোকন উদ্দিন ও নূরুল আমিন। পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।