স্টাফ রিপোর্টার
আগামী ১৪ জানুয়ারি শনিবার শহরতলীর মাহমুদিয়া মাদানিয়া ইসলামিয়া হাছনবাহার-পাঠানবাড়ি মাদ্রাসার ওয়াজ মাহফিল হবে। ওইদিন বাদ জোহর হতে রাত ১২টা পর্যন্ত মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল বছির ও বুড়িস্থল জামে
মসজিদের ইমাম মাও. মুশারফ হুসাইন।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিছবাহ। বিশেষ মেহমান হিসাবে থাকবেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবকুল বরকত। দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। ওয়াজ মাহফিলে সকল ধর্মপ্রাণদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম হাফিজ আতাউর রহমান লস্কর।


