স্টাফ রিপোর্টার
শহরের হাসননগরের নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম মফিজুল হক (৩৫)। সে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার নকলা গ্রামের মো. সামছুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসনগরের পূরবী ৩১/৩’এর বাড়ির মালিক সৌদি প্রবাসী রাসেল মিয়ার ৩ তলার বাড়ির ছাদে কাজ করার সময় হঠাৎ অসতর্কতার কারণে নিচে পড়ে
যায় নির্মাণ শ্রমিক মফিজুল। নিচে থাকা রড মফিজের পেটের বাম দিকে ঢুকে যাওয়ায় সঙ্গে সঙ্গেই তার মৃত্যু ঘটে।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী সন্ধ্যায় জানান, ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে।


