হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

জেলা পুরাতন শিল্পকলা একাডেমীতে সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত “হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচী”র আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লা, সরকারি শিশু পরিবার (বালিকা) উপ-তত্ত্ববধায়ক মো. গিয়াস উদ্দিন।     
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা উপ-পরিচালক খান মোতাহার হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিও থেরাপী) ডা. তানজিল হক, প্রবেশন অফিসার শাহ্ মো. শফিউর রহমান, আরডিএসএ নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার।
অনুষ্ঠানে হিজড়াদের পক্ষে চাঁদের আলো হিজড়া সংস্থার গুরুমা সুমনা আক্তার ওরফে কালা মিয়া, অন্য আরো অন্য রং হিজড়া সংস্থার গুরুমা স্বর্নালী ওরফে আবু ছায়িদ মিয়া বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ৫০ (পঞ্চাশ) জন প্রশিক্ষণার্থী হিজড়া অংশগ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)