কামরান আহমদ
সুনামগঞ্জ কালচারাল ফোরামের ৪র্থ বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে কালচারাল ফোরামের প্রধান উপদেষ্টা আ.ত.ম সালেহ’র সভাপতিত্বে ও কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লা খান, ২৮ বর্ডারগার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক নাসির উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দেওয়ান হাছন রাজা ট্রাস্ট্রের সভাপতি ইমদাদ রেজা, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল প্রমুখ।


