ছাতকে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ছাতক প্রতিনিধি
ছাতকে সুরমা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, গ্রামের খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমানের সুরমা নদীতে মৎস আহরনের সংরক্ষিত স্থান থেকে জোর পূর্বক মাছ ধরে নেয় একই গ্রামের মৃত মছন আলীর ছেলে আব্দুল জলিল। এনিয়ে হাবিবুর রহমান ও আব্দুল জলিলের মধ্যে কথা কাটাকাটির  
এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।  উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হাবিবুর রহমান (২৫), গুলবাহার  বেগম (৩৭), সাইফুর রহমান (২৩), আব্দুল জলিল (৭০), লাহিন মিয়া (৩৯) আহত হয়। গুরুতর আহত হাবিবুর রহমান, গুলবাহার বেগম ও সাইফুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছ। এ ঘটনা নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া  হয়নি।