২১ দিনব্যাপি সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
রোটারী ক্লাব অব সুনামগঞ্জ রিভার টাউন’র ব্যবস্থাপনায় প্রবীণ হিতৈষী সংঘ ও সুনামগঞ্জ জরা বিজ্ঞান প্রতিষ্ঠান এবং অবসরপ্রাপ্ত সুনামগঞ্জ সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সহযোগিতায় সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় ২১ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
সুনামগঞ্জ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে রোটারী ক্লাব অব সুনামগঞ্জ রিভার টাউন’র সভাপতি
মো. ইয়াকুব বখত্’র সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খুরশীদ আহমদ’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর দিলীপ কুমার মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর, প্রফেসর ন্যাথানায়েল এড্উইন ফেয়ার ক্রস, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুন নূর, রশিদ আহমদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে রোটারীয়ান, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং ৩৫ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অপরদিকে বিকাল ৫ টায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মকর্তা/কর্মচারীদের ৬০ ঘন্টা ব্যাপী প্রশিক্ষণের নবম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করেন। এসময় মোবাইল কোর্ট আইন সংক্রান্ত প্রশিক্ষণে সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে জনসেবায় আত্মনিয়োগ করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন।
প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।