জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে পূজা, প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দিরে এই পূজা প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এছাড়াও যুক্ত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রন্জিত দাস, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান ।
এছাড়াও মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, হিন্দু বৌদ্ধ খ্রিীস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক যোগেশ্বর দাশ, শ্রীশ্রী কালীবাড়ি নাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, সার্বজনীন শ্রীশ্রী দুর্গাবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু প্রমুখ। এসময় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সদর উপজেলার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সুনামগঞ্জ জেলার সহকারি প্রকল্প পরিচালক রবীন আচার্য্য’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভার্চুয়ালি যুক্ত সুনামগঞ্জ জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পি কে চৌধুরী।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ভার্চুয়ালিযুক্ত মশিগশি প্রকল্পের সিলেট বিভাগের মাস্টার ট্রেইনার কিশোর কুমার আচার্য্য, মশিগশি প্রকল্পের জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার প্রহ্লাদ কুমার এবং কম্পিউটার অপারেটর যীশু কুমার দাশ।
সভার পর শেষ হয় জাতির পিতাসহ ১৯৭১ সালের ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকলের আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা।
প্রেস বিজ্ঞপ্তি
- বঙ্গবন্ধুর খুনীদের মৃত্যুদণ্ড কার্যকর করে ইতিহাস সৃষ্টি করেছেন শেখ হাসিনা -এমপি মানিক
- প্রবীণ আওয়ামী লীগ নেতা তুলা মিয়া আর নেই


