হেফাজতের বিক্ষোভ

সু.খবর রিপোর্ট
শনিবার বিকালে হেফাজত ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের মাদানীয়া মাদ্রাসা’র সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিরটি শহরের পুরাতন বাসস্টেশনে আসলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন হেফাজত নেতারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা হেফাজত ইসলামের আমীর মাওলানা আব্দুল বাছির, হেফাজত ইসলামের নেতা মাওলানা আক্তার হোসেন, মুফতি বদরুল আলম, মাওলানা
আব্দুর রকিব, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা তোফাজ্জল হক আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, হেফাজত ইসলাম বাংলাদেশে কোন অশান্তি সৃষ্টি করে না, দেশে অশান্তি সৃষ্টি করে সরকার দলীয়রা ও পুলিশ বাহিনী। বক্তারা হরতাল সফলের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এদিকে ছাতক শহরের লাল মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গনেশপুর-নোয়াগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও হেফাজত নেতা ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হেফাজত নেতা মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল খয়ের, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জহির আহমদ প্রমুখ।
অপরদিকে দুপুর ২ টায় দক্ষিণ সুনামগঞ্জের উপজেলার পাগলা বাজারের কান্দিগাঁও জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শেষে বাজারের কলেজ মার্কেটে এসে কান্দিগাঁও মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুলতান আহমদের সভাপতিত্বে ও মাওলানা হাফিজ আবু সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, শায়েখ মাওলানা আফসার উদ্দিন, হাফিজ আব্দুল গাফফার, মাওলানা আব্দুল হাই, মাওলানা আতিকুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, গাজী আবুল কালাম, মাওলানা শামীম আহমদ ।