হোটেল শ্রমিক নেতাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
সারাদেশে হোটেল শ্রমিক নেতাদের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা হোটেলে রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার মিছিল শেষে আলফাত উদ্দিন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক পিন্টু দাস, সাইফুল ইসলাম,সাবেক সভাপতি রনি মিয়া, লিটন মিয়া প্রমুখ।