১৪ বছরে পদার্পণ করলো সুনামগঞ্জ প্রসেনিয়াম

স্টাফ রিপোর্টার
দলভিত্তিক অভিনয় চর্চায় বর্তমানে জেলার অন্যতম সুনামগঞ্জ প্রসেনিয়াম। প্রসেনিয়ামের উদ্যমী-পরিশ্রমী এই তরুণরা সবাই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজ ১৪ বছরে পদার্পন করলো সুনামগঞ্জ প্রসেনিয়ামের। ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আজ সন্ধ্যায় শহরের রিভার ভিউ’য়ে আনন্দ আড্ডার আয়োজন করেছে সংগঠনটি। আনন্দ আয়োজনে অংশগ্রহণ করবেন সংগঠনের সাবেক সদস্য, দলনেতা এবং সকল সদস্যরা।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ অক্টোবর রাজিব দেব মান্নার প্রচেষ্টায় সুনামগঞ্জ প্রসেনিয়াম যাত্রা শুরু করেছিল। রাজিব দেব ছাড়াও প্রসেনিয়াম প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন অনীশ তালুকদার বাপ্পু, চন্দ্র শেখর চয়ন, দেবাশীষ তালুকদার শুভ্র, সাদেকুর রহমান সানি, নারায়ণ বিশ্বাস, রাজন চৌধুরী, শোভন প্রসাদ আচার্য্য, মিহির তালুকদার, দেবাশীষ শর্ম্মা, উত্তম বনিক প্রমুখ।