২য় জাতীয় হাসনরাজা লোক উৎসব শুরু ২১ ডিসেম্বর

হাসনরাজা পরিষদের আয়োজনে ২য় জাতীয় হাসনরাজা লোক উৎসব শুরু হবে আগামী ২১ ডিসেম্বর বুধবার। জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে বিকাল ৪টায় মরমী কবি হাসন রাজার ১৬২তম জন্মবার্র্ষিকী উপলক্ষে ২য় হাসনরাজা লোক উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাড. হোসনে আরা বেগম      বাবলী, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির অধ্যাপক আবুল আহসান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম তোফায়েল সামী, হাসনরাজা মিউজিয়াম ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাসনরাজা গবেষক সামারীন দেওয়ান।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী সেলিম চৌধুরী সহ দেশ বরেণ্য অন্যান্য শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি