স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, ‘বর্তমান সরকার সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবার লক্ষে দিনরাত কাজ করে যাচ্ছে। ২০১৮ সালে মধ্যে সকল পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। সে লক্ষে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। আমরা চাই কেউ যেন অন্ধকারে না থাকে।’
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের ছয়হারা গ্রাম, লক্ষীপুর বাজারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শনিবার দুপুরে ছয়হারা গ্রামের উত্তর মাঠে ছয়হারা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অবহেলিত হাওর এলাকার বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন এবং হাওরের জীব বৈচিত্র রক্ষা ও হাওরের ভারসাম্য রক্ষা করে যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে মহা পরিকল্পনা নিয়ে কাজ করছে।’
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে ছয়হারা গ্রামের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জসিম উদ্দিন, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সাবেক যুব লীগ নেতা কাশেম আখঞ্জি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল। সভা পরিচালনা করেন যুবলীগ নেতা সায়েম পাঠান।
ছয়হারা গ্রামের মাঠের আলোচনা সভা শেষে ছয়হারা গ্রামের বাসিন্দা ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের বাড়িতে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিকালে লক্ষীপুর বাজারের বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী ও আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন। আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জসিম উদ্দিন ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন।
পৃথক দু’টি আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, মধ্যনগর থানা আওয়ামী লীগ নেতা অমরেশ রায়, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, জহিরুল ইসলাম তালুকদার, মোশারফ হোসেন, চিত্তরঞ্জন পাল, মলি হোসেন, গোলাম জিলানী আফিন্দী রাজু, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য অজিত সরকার, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আবুল খয়ের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, উপজেলা যুবলীগের সদস্য তোফাজ্জল হোসেন, ইমরান আলী তালুকদার, রুবেল আহমেদ, মাহমুদুল হাসান লিমন, যুবলীগ নেতা ইয়ামিন খান, বাপ্পু আচার্য্য, শহিদুল হুদা চৌধুরী শাহান, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন, মেহেদী হাসান হিরা প্রমুখ।


