২০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান

সু.খবর রিপোর্ট
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে জেলায় আরও ২০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে। রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে বিশ^ম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জাদ আলী খান, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, ফতেপুর ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
বিশ্বম্ভরপুরে ২য় পর্যায়ে ৪০টি ভূমিহীন, গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিলপত্র হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীগণ।
তাহিরপুর
মুজিববর্ষ উপলক্ষে তাহিরপুরে ৭৬ গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের দলিল হস্থান্তর করা হয়েছে। রবিবার বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা বঙ্গবন্ধু কর্ণার থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু মো. শাফি,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক তারা মিয়া, আলমগীর খোকন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন, সোনালী ব্যাংক ব্যবস্থাপক আব্দুল গফুর, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, ছাত্রলীগ নেতা মোনায়েম হোসেন, সৈকত হাসান প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিববর্ষের ঘর পেলেন ১০টি পরিবার। উপজেলার শান্তিগঞ্জস্থ এফআইভিডিবি’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেন অতিথিবৃন্দ।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইঁয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন শরিফী, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ গৃহ নির্মানের অগ্রাধিকার প্রকল্প ১ম পর্যায়ে ২৫১টি, ২য় পর্যায়ে ১০টিসহ মোট ২৬১টি পরিবারকে বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু ঘরের কাজ বাকি রয়েছে যা জুন মাসের মধ্যেই শেষ হবে।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর, সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীরপ্রতীক, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি তাজির উদ্দিন মেম্বার, উপজেলা পরিষদের সিএ সফিক রহমান সহ দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন উপকারভোগী পরিবারকে পাকা ঘরের মালিকানা ও দলিলপত্র বুঝিয়ে দেন।
উল্লেখ্য, প্রথম ধাপে দোয়ারাবাজার উপজেলায় ২৬০ জন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ২০ টি পরিবার জমি ও গৃহ পাচ্ছেন। রবিবার দ্বিতীয় ধাপে ৫টি ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। বাকি ১৫টি ঘর হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

জামালগঞ্জ
জামালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরসহ জায়গা পেল আরও ৫৫টি অসহায় গৃহ ও ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ৫৫টি পরিবারের কাছে কবুলতনামাসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এর আগে প্রধানমন্ত্রীর ঘর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিনের কুরআন তেলাওয়াত ও নৃত্যশিল্পী অস্মিতা রায়ের গীতা পাঠে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, সমবায় কর্মকর্তা আবু তাহের তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, সাচনা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহিরুল হক তালুকদার প্রমুখ। উপকারভোগীদের মধ্যে ফেনারবাঁক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের দেবল তালুকদার ও চায়না সরকার ঘর পাওয়ার অনুভূতি ব্যক্ত করেন।