স্টাফ রিপোর্টার
হরিনাম সংকীর্তন সংঘের আয়োজনে আগামী ২০ মার্চ রবিবার লালারচরে শুরু হচেছ অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞ ও লীলা কীর্তন। ১৯ মার্চ শনিবার রাত ৯টায় জহরলাল দাসের পরিবেশনায় হরিনাম যজ্ঞ ও লীলা কীর্তনের অধিবাস ও মঙ্গলঘট স্থাপন।
২০ মার্চ রবিবার ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হবে হরিনাম সংকীর্তন। কীর্ত্তন পরিবেশন করবেন বৈষ্ণব সংঘ সম্প্রদায়ের হরিমোহন দাস, বুড়া ঠাকুর সম্প্রদায়ের সবিতা রাণী দাস ও জহরলাল দাস।
২১ মার্চ সোমবার সকাল ১০টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।
- যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্রে মানুষ আর বিভ্রান্ত হয় না
- নির্বাচনী প্রতিযোগিতাকে রাখতে হবে স্বাধীন, বাধাহীন ও মুক্ত

