২৩৪৭ জনের মধ্যে সুস্থ ২১৬৭ জন

স্টাফ রিপোর্টার
জেলায় ২ হাজার ৩শত’ ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১শত ৬৭ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ১৫৫ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশি ১২৩ জন আইসোলেসনে আছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।
এদিকে গত শুক্রবার ৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে জেলায় করোনা শনাক্ত হয়েছেন ২ জন। জামালগঞ্জ উপজেলায় ৫ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং দিরাই উপজেলায় ১ জনের নমুনা পরীক্ষায় ১ জন করোনা শনাক্ত হন। সদরে ১৫, দোয়ারায় ৪, ছাতকে ৪ এবং জগন্নাথপুরে ৩ জনের নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হননি।
এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৯শত’ ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.৬৮ শতাংশ।