স্টাফ রিপোর্টার
আগামী ২৩ ডিসেম্বর থেকে দেশের সকল জেলায় নদ-নদী, খাল, ছড়া, বিল, হাওর সহ অন্যান্য জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা ও অবৈধ দখলকৃত ভূমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলায়ও প্রবাহিত নদী-নালা, খাল-বিল, ছড়া, হাওরসহ বিভিন্ন জলাধারের পানি বিশুদ্ধ রাখা, নদীর স্বাভাবিক গতি প্রবাহ ও নাব্যতা বজায় রাখা এবং নদ-নদী ও জলাধারের জীববৈচিত্র্যকে সংরক্ষণের স্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
মঙ্গলবার জেলা প্রশাসন নদী-নালা, খাল, ছড়া, বিল, হাওর সহ বিভিন্ন জলাধারের পার্শ্ববর্তী সরকারি ভূমিতে নির্মিত অবৈধ স্থাপনাসমূহ নিজ দায়িত্বে দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ।
এছাড়াও উচ্ছেদ কার্যক্রমের বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান এবং অবৈধ দখলদার ও স্থাপনার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট এলাকার উপজেলার নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে সরবরাহের জন্য অনুরোধ জানানো হয়েছে।


