স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আজ ৪ঠা ডিসেম্ভর তাহিরপুর মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে।
তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম জানান, আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার
বিজেন ব্যানার্জি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল।
১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী তাহিরপুরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে তাহিরপুর ছেড়ে জামালগঞ্জের দিকে পালিয়ে যায়।


