স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কাব স্কাউটসের দীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮ টায় স্কুল মাঠে ২৪ জন কাব স্কাউটসের দীক্ষা গ্রহণ পরিচালনা করেন জেলা স্কাউটস লিডার বিপ্লব চ্যাটার্জি কেতন ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার,
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, জেলা স্কাউটসের কমিশনার মো. ফয়জুর রহমান, সদর উপজেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক মো. বুরহান উদ্দিন প্রমূখ।


