বিশেষ প্রতিনিধি
জেলার ১১ উপজেলার ২৫ টি হাওরের ফসল রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে ইতিমধ্যে জগন্নাথপুর ও তাহিরপুর উপজেলার দুটি বাঁধ ভেঙে হাওরের ফসল ডুবেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শাল্লার কয়েকটি বাঁধ এবং ধর্মপাশার একটি বাঁধ। কৃষকরা বলেছেন,‘অসময়ে নির্মিত দুর্বল বাঁধ এবং বাঁধের কাজ নি¤œমানের হওয়ায় বেশিরভাগ হাওরের ফসল ঝুঁকিতে পড়েছে’।
শনিবার বিকালে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের নারিকেলতলা বেড়িবাঁধ ভেঙে শনিবার বিকালে চাতল বনের ৫০০ একর জমির ধান ডুবেছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে শনিবার বিকাল থেকেই বাঁধ মেরামতের চেষ্টা চলছে। এই উপজেলার বেতাউকা ¯ুøইস গেটের বাঁধও হুমকির মুখে। নলুয়ার হাওরের ফসল রক্ষার জন্য নির্মিত এই বাঁধের বোয়ালখালি থেকে শালদিঘা অংশে এবার মাটি না ফেলায় দুই ফুট পানি বাড়লেই হাওরে পানি ঢুকবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। তিনি জানান, উপজেলার মইয়ার হাওরের জোড়াগাছের পাশের বাঁধ চুইয়ে পানি ঢুকছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের নজরখালি বেড়িবাঁধ ভেঙে হাওরের ফসল ডুবেছে।
শাল্লা উপজেলার আঙ্গাউড়া-আনন্দপুরের মাদারিয়া খালের বাঁধ হুমকির মুখে। এই উপজেলার ভোলানগর ও আনন্দপুরের মাঝখানের গিলটিয়া বাঁধ এবং কাশিপুর সংলগ্ন কাশিপুর খালের বাঁধও হুমকির মুখে। এই উপজেলার মুছাপুর গ্রামের পাশের সেনগুপ্ত মৎস্য খামার হতে ইসলামপুর নদীরপাড় পর্যন্ত ছোট একটি হাওর রক্ষা বাঁধ স্থানীয় কৃষকরা গত দুই দিনে নিজেরাই মাটি কেটে উঁচু করেছেন।
আঙ্গাউড়ার কৃষক চিরঞ্জিব দাস জানিয়েছেন, আঙ্গাউড়া ও আনন্দপুরের মাঝখানের বাঁধে নামে মাত্র মাটি দেওয়া হয়েছে। এই কারণে এই বাঁধ হুমকির মুখে পড়েছে।
জামালগঞ্জের হালির হাওরের সুইচ্চা বাঁধ, লক্ষীপুরের বাঁধ, রাতনা স্লুইস গেটের পাশের অংশ, আহসানপুর বাঁধ, পাগনার হাওরের কাইলানি, বোগলাখালি, গজারিয়ার ঢালা হুমকির মুখে রয়েছে বলে সংশ্লিষ্ট এলাকার একাধিক কৃষক জানিয়েছেন।
জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সরবরাহ করা বস্তা দিয়ে লক্ষীপুর বাঁধে শনিবার রাতে সহ¯্রাধিক কৃষক মাটি ফেলেছেন বলে জানিয়েছেন লক্ষীপুর কৃষক চাঁন মিয়া।
ধর্মপাশার পাথারিয়া বাঁধ এবং শয়তানখালি বাঁধ হুমকির মুখে রয়েছে।
বিশ্বম্ভরপুরের করচার হাওরের রাবারড্যাম সংলগ্ন বেকা বাঁধ, হরিমনের ভাঙা, রায়পুর গ্রামের পাশের বাঁধ, কলাচাঁনপুর গ্রামের পাশের শনির হাওরের বাঁধ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
জেলার অন্যান্য উপজেলায়ও ছোট বড় হাওরের ফসল রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক জাহিদুল হক বলেন,‘বাঁধ ভেঙে ও জলাবদ্ধতায় এই পর্যন্ত ২০০০ হেক্টর জমির ফসল ডুবেছে’। তবে বেসরকারি হিসাবে এর পরিমাণ আরো অনেক বেশি।
সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন বলেন,‘ধর্মপাশার শয়তানখালি বাঁধ ছাড়া অন্য সকল বাঁধই বিপদমুক্ত হয়েছে। জগন্নাথপুরের নারিকেল তলার পাশের যে বাঁধটি ভেঙেছিল, সেটিও আবার বন্ধ করে দেওয়া হয়েছে’। পাউবো’র এই কর্মকর্তার দাবি পানি কমছে, বিপদও কেটে যাচ্ছে।


