স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় জয় পেয়েছে বুলচান্দ উচ্চ বিদ্যালয়। বৃহসপতিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়কে ২৬ রানে হারিয়েছে তারা।
টস জিতে ব্যাট রতে নেমে বুলচান্দ উচ্চ বিদ্যালয় জাহিরের ৫৯ ও জুনায়েদের ৩১ রানের উপর ভর করে ১৭৬ রান সংগ্রহ করে। সরকারী জুবিলীর মুন্না ৪ ও তানিম ২ উইকেট পান।
১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সরকারী জুবিলী ৩৯.৩ ওভারে ১৫০ রানেই অল আউট হয়ে যায়।
বুলচান্দের রিংকু ৫ ও হৃদয় ২ উইকেট লাভ করে।
- প্রগতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
- জঙ্গিবাদ উচ্ছেদে ওলামাদের সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর


