৩য় ম্যাচে জয়ী আলহেরা মাদ্রাসা

স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ৩য় ম্যাচে জয় পেয়েছে আলহেরা মাদ্রাসা। সুনামগঞ্জ স্টেডিয়ামে আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়কে ৫৫ রানে হারিয়েছে আলহেরা।
টস জিতে ব্যাট করতে নেমে আলহেরা ৩৪.২ ওভারে ১১৯ রান সংগ্রহ করে। সজিব ২১, নাহিদ ২৭ ও শাহিন ১৩ রান করে দলের সংগ্রহে   
অবদান রাখেন। জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের সৌরভ ৩টি এবং বিপ্লব ও শামী উভয়েই ২টি করে উইকেট লাভ করে। ১২০ টানের টার্গেটে ব্যাট করতে নেমে ¡ জমিরুন নুর উচ্চ বিদ্যালয় ২১.ও ওভারে ৬৪ রানে অল আউট হয়ে যায়। আলহেরা মাদ্রাসার জাহেদ ১১ রানে ৪টি ও শিপন ১৮ রানে ৩ উইকেট লাভ করেন।
এদিকে আজ মুখোমুখি হবে বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও দ্বীনি সিনিয়র মাদ্রাসা।