মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সভায় আগামী ৩০ জানুয়ারী বার্ষিক সাধারণ সভা এবং সদর উপজেলা শাখার সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।
সভায় বক্তব্য রাখেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান ও ছায়েদ মুন্সী, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, সদর উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ জিলদার আলী ও শিপন বক্ত প্রমুখ।
সভা থেকে অবিলম্বে মজুরি বোর্ডের মাধ্যমে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে নি¤œতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনি হোটেল মালিক আরিফুল ইসলাম সোেেহলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, শ্রমিকদের জন্য রেশনিং চালু, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

