শহরের হাসননগরে ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক হাজী আব্দুর নূরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাহাব উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মলয়
চক্রবর্তী রাজু। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, শেখ রাসেল পরিষদের জেলা আহ্বায়ক ও জেলা ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ স্বজন।এছাড়াও বক্তব্যে রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য গীতিকার জবান আলী, বাউল তছকির আলী, আব্দুর রশীদ, এনাম আহমদ প্রমুখ।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম. এনামুল কবির ইমনের পক্ষ থেকে নবগঠিত ওয়ার্ড কমিটির নেতা-কর্মীদের অভিনন্দন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
- বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বিষয়ক সেমিনার
- জেলা ও বিভাগীয় পর্যায়ে ছাতক ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের কৃতিত্ব


