স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে মহাতাবু জলসার মধ্যে দিয়ে ৪ দিনব্যাপী ৪র্থ জেলা স্কাউটস সমাবেশ সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫৮ টি স্কাউট দলের কলকাকলিতে মুখরিত ছিল সমাবেশ। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সুমধুর গানে মুগ্ধ হয়েছেন স্কাউটরা ও দর্শক শ্রোতারা। মঙ্গলবার সন্ধ্যায় অগ্নি প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় মহাতাবু জলসা।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. সফিউল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
স্কউটস সমাবেশ প্রোগ্রাম চিফ বিল্পব কেতন চাটার্জী ও সমাবেশ কর্মকর্তা সুহেল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সুনামগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি পীর মতিউর রহমান, স্কাউট জেলা কমিশনার মো. ফয়জুর রহমান, স্কাউট জেলা সদস্য সচিব মো. তাহির আলী তালুকদার।


