জামালগঞ্জের ৪ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ফেনারবাকঁ ইউনিয়নের নাজিমনগর, উদয়পুর, তাজপুর ও হটামারা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। এতে ৪ গ্রামের ৬৯২ জন গ্রাহককে সংযোগের আওতায় এসেছেন।

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলার ফেনারবাকঁ ইউনিয়নের নাজিমনগর ফুটবল খেলার মাঠে ফেনারবাকঁ ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার সুজিত কুমার বিশ্বাস, জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আ. লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম এ নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, যুবলীগ নেতা আব্দুল লতিফ নাজেল প্রমুখ।