৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক অভিযানে ৪টি প্রতিষ্ঠনকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এঙ্গলবার বিকালে পোড়া তেল ও টেক্সটাইল কালার ব্যবহারের জন্য জালালাবাদ বেকারীকে ১৫ হাজার,  মেয়াদমূল্য হীন পণ্য রাখায় দীপক স্টোরকে  ৩ হাজার,  মেয়াদ  উত্তীর্ণ পণ্য রাখায় রনি স্টোরকে ৬ হাজার, রুমা স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।  
অভিযানে নেতৃত্ব দেনরন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম এবং অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর, জেলা চেম্বার অব কমার্স ও সদর মডেল থানার উপ-পরিদর্শক আ. জলিলসহ পুলিশ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি