Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
৫৭ নয়, ৭৮ চিকিৎসক নিয়োগ পেয়েছেন, সুনামগঞ্জে যোগদান করেছেন ৭৬ জন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

৫৭ নয়, ৭৮ চিকিৎসক নিয়োগ পেয়েছেন, সুনামগঞ্জে যোগদান করেছেন ৭৬ জন

সু.খবর রিপোর্ট
হাওরাঞ্চলের প্রত্যন্ত জনপদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। প্রাপ্ত তথ্যমতে সারা জেলায় ৭৮ জন ডাক্তারের পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। একসাথে পদায়নকৃত ডাক্তারদের তালিকা জেলায় না আসায় সংখ্যা নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে বলে বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে শুক্রবার পর্যন্ত জেলার ১১ উপজেলায় ৭৮ জন ডাক্তার নিয়োগের খবর পাওয়া গেছে। এদের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন ও ছাতক উপজেলায় ১ জন ডাক্তার যোগদান করেন নি।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ জন, তাহিরপুর উপজেলায় ৬ জন, জগন্নাথপুর উপজেলায় ১১ জন, দোয়ারাবাজার উপজেলায় ৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১২ জন, শাল্লা উপজেলায় ৬ জন, ধর্মপাশা উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ১১ জন ও দিরাই উপজেলায় ৭ জন নতুন ডাক্তার নিয়োগ হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ৩৯ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা স্বাস্থ্য বিভাগ একসাথে প্রকাশ করেছে। জেলায় আলাদা করে নতুন তালিকা প্রেরণ করা হয় নি। এতে জেলায় কতজন নিয়োগ প্রাপ্ত হয়েছে তা সঠিকভাবে বলা যায় নি। সরাসরি নিয়োগপ্রাপ্তরা নিয়োগপত্র নিয়ে নিজ কর্মস্থলের সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করেছেন।
সুনামগঞ্জ সদরে নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন, লক্ষণশ্রী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মাহমুদা আক্তার, মোহনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. উম্মে তানিয়া সুলতানা, কোরবান নগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. ফাবিয়া আক্তার, গৌরারং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মারুফা আক্তার, রঙ্গারচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মো. বদিউল আলম ভুঞা, মোল্লাপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. ফাহমিদা ওয়াফা।
তাহিরপুরে নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. জুনায়েদ সরকার, বালিজুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. ফয়েজ আহমদ হাসান, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ডা. নিলুফার ইয়াসমিন ও ডা. আয়েশা আক্তার, বাদাঘাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাহানারা আরজু, উত্তর শ্রীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. সাবিনা ইয়াসমিন।
জগন্নাথপুর উপজেলায় নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন, উপজেলা স্বাস্থ ্য কমপ্লেক্সে ডা. মারুফ আহমদ, ডা. আফরোজ জাহান ও সুপ্রিয়া রানী রায়, উপজেলার পাটলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. দেলোয়ারা ইয়াসমিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. সৈয়দ মোহাম্মদ জুবায়ের, রানীগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মো. মহিউদ্দিন আহমেদ, কলকলিয়া ইউনিয়নের কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. ¯িœগ্ধা তালুকদার, পাইলগাঁও ইউনিয়নের বাংলাবাজার উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. খোকন চন্দ্র সাহা, আশারকান্দি ইউনিয়নের জহিরপুর উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. মো. জাহিদুল হাসান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. ইসরাত জাহান লুবনা ও মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর উপস্থাস্থ্য কেন্দ্রে ডা. মাকসুদা আক্তার রিমি।
দোয়ারাবাজার উপজেলায় নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মো. সাইফুর রহমান, পান্ডরগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মো. নাহিয়ান ফারুখ চৌধুরী, মান্নারগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. লুৎফুন নাহার, দোহালিয়া ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে ডা. সিফাত আরা সামরিন, লক্ষীপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে ডা. এস. এম মুনিরা এবং বাংলাবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. দেবাশীষ নাথ।
জামালগঞ্জ উপজেলায় নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. ফাহমিদা আক্তার, ফেনারবাক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. সানজিদা তাওরিন, সোনারবাংলা উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. মো. আবু সাঈদ ও সাচনাবাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. নুসরাত খান।
বিশ্বম্ভরপুর উপজেলায় নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন, গোবিন্দনগর উপ স্বাস্থ্য কেন্দ্রে ডা. সাইম রেজা, সালুকাবাদ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. সুমাইয়া আফরিন শান্তা, ধনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. আব্দুল্লাহ আল সাকী, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মৌমিতা চৌধুরী।
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলায় নতুন যোগদানকৃত চিকিৎসকদের ৮টি ইউনিয়ন ও একটি স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পদায়ন করা হয় ১২ জনকে। তাদের মধ্যে পশ্চিম পাগলা ও দরগাপাশা ইউনিয়নে ২ জন করে, পাথারিয়া, জয়কলস, পশ্চিম বীরগাঁও, পূর্ব বীরগাঁও ও পূর্ব পাগলায় ১ জন করে ডাক্তারকে পদায়ন করা হয়। বাকী ২ জনকে পদায়ন করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শাল্লা উপজেলায় নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. এস. এম ইমরান হাসান সৈকত, ডা. নিরুপম রায় চৌধুরী, ডা. সিদু সিংহ ও ডা. সালমা বেগম, শাল্লা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. মো. নুরুল হুদা মজুমদার, হবিবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মির্জা মোর্শেদা।
ধর্মপাশা উপজেলায় নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন, চামারদানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মো. আনোয়ার জাহিদ সরকার, বংশিকুন্ডা (উত্তর) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মুক্তাদির হোসেন, পাইকরহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. অনুপম কুমার, মধ্যনগর থানা বিশ শয্যা হাসপাতালে উম্মে হালিমা।
ছাতক উপজেলায় নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন, চরমহল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. ফারজানা আক্তার, ইসলামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মো. রায়হান উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ কেন্দ্রে ডা. কুশল চক্রবর্তী, বিল্লাই উপস্বাস্থ্য কেন্দ্রে মাহমুদা বেগম, ছাতক সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. মানস তালুকদার, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. ইসরাত জাহান। এছাড়াও বাকী ৬ জনের কোনো তথ্য পাওয়া যায় নি।
দিরাই উপজেলায় নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন, ভাটিপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ডা. মো. আশিকুর রহমান আদিত, তাড়ল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. বর্ষা চক্রবর্তী, জগদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. স্বপন সরকার, রফিনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডা. জয়ন্ত চক্রবর্তী। এছাড়াও বাকী ৩ জনের কোনো তথ্য সংগ্রহ করা যায় নি।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ডেন্টাল সার্জন স্বপন কান্তি বলেন, একজন যোগদান করেন নি। উনার নামটা আমরা এখনো জানতে পারেনি। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা হয়েছে। উনি অসুস্থ্য তাই বৃহস্পতিবার যোগদান করতে পারেন নি।