৫ দিনের সফরে ইরান যাচ্ছেন চপল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল আজ বুধবার সন্ধ্যায় ৫ দিনের সফরে ইরানের তেহরান যাচ্ছেন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি আইয়ের প্রেসিডেন্ট মাতলুব আহমদ ও পরিচালক শেখ ফাহিমের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে ইরান যাচ্ছেন খায়রুল হুদা চপল। ইরান থেকে তেল, গ্যাস ও এলপিজি আমদানী করার লক্ষ্যে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ। ৫ দিনের সফর শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ আগামী ১০ মে মঙ্গলবার দেশে ফিরবেন।