স্টাফ রিপোর্টার
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের হাসননগর এলাকায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন এর ব্যক্তিগত উদ্যোগে উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। এসময় পাঁচ শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন তিনি।
ব্যারিস্টার ইমর তাঁর বক্তব্যে বলেন, নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে আমার এই উদ্যোগ। এ ধরনের আয়োজনে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল রহমান সিরাজ, সুনামগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সামিনা চৌধুরী, যুবলীগ নেতা জমিরুল হক পৌরব প্রমুখ। এদিকে বিকালে পৌর শহরের আলফাত স্কয়ারে ২ শতাধিক সাধারণ মানুষের মধ্যে ইফতার ও খাবার পানি বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।


