৭০০ টাকার জন্য গ্রাম পুলিশ খুন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ৭০০ টাকার ব্যাটারির জন্য গ্রাম পুলিশ কে খুন করেছে চোরেরা। খুনের ঘটনায় র‌্যাবের হাতে আটক দুই ব্যক্তি এই স্বীকারোক্তি দিয়েছে। তাহিরপুরের হলহলিয়া গ্রামের চরগাঁও এলাকা থেকে এই ২ জনকে আটক করে র‌্যাব। আটককৃতরা হচ্ছে মলাই মিয়ার ছেলে আব্দুল হেকিম ও বোরোখাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে এনামুল হক।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় র‌্যাব-৯’এর সুনামগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেললে এই তথ্য জানানো হয়, সংবাদ সম্মেলনে র‌্যাবের সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ বলেন, আব্দুর রহমান নামে গ্রাম পুলিশ সদস্যের হত্যাকা-ের রহস্য উদঘাটনে র‌্যাব কাজ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাহিরপুরের হলহলিয়া গ্রামের চরগাঁও এলাকা থেকে শুক্রবার রাতে ২ জনকে আটক করা হয়। এরা হলো মলাই মিয়ার ছেলে আব্দুল হেকিম ও বোরোখাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে এনামুল হক।
সিঞ্চন আহমেদ বলেন, গত বুধবার গ্রাম পুলিশ আব্দুর রউফের বাড়ি থেকে একটি ব্যাটারি চুরির সময় আব্দুর রউফ তাদের ধরার চেষ্টা করলে আব্দুল হেকিম দাঁড়ালো চাকু দিয়ে বুকে আঘাত করে। ঘটনাস্থলেই আব্দুর রউফের মৃত্যু ঘটে।
সিঞ্চন আহমেদ জানান, আটক ২ জনকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হবে।
এদিকে, একই ঘটনায় তাহিরপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে মো ইয়াছিন মিয়া (২০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তার বাড়ি উপজেলার মাটিকাটা গ্রামে। শনিবার ইয়াছিন সুনামগঞ্জ বিচারালয়ের তাহিরপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার।