স্টাফ রিপোর্টার
ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল একটি আবেগের নাম। ঘাতকের নির্মম বুলেট তার প্রাণ কেড়ে নিলেও বাঙ্গালীর হৃদয়ে শেখ রাসেল আজও অম্লান।’
বৃহস্পতিবার ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজারে শেখ রাসেল স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,‘ বঙ্গবন্ধুর খুনিরা তাকে হত্যা করে রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম।
এসময় এমপি মানিক স্থানীয়দের দাবির প্রেক্ষিতে লাকেশ্বর বাজারে শেখ রাসেল স্মৃতি পরিষদের একটি কার্যালয় করার ঘোষণা দেন।
সংগঠনের
সভাপতি মোস্তফা ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছানাউর রহমান তালুকদার ছানা, যুগ্ম আহবায়ক ছৈলা আফজালাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হুসেন মাষ্টার, দোলার বাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া, আফজাল হুসেন, ছাতক উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, ছৈলা আফজালাবাদ ইউপি আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলী, সহ-সভাপতি খালেদ আহমদ।
বক্তব্য রাখেন ছাতক উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি অতুল দেব, উপজেলা যুব লীগের সহ-সভাপতি হারুন মিয়া, বিমান ঘোষ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, রাফি আহমদ রিংকু, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক হুছাইন আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সুমন, মাহবুব আলম, আকরামুল ছাদিক আহমদ ,স্বপন দেবনাথ, শ্বশি দেবনাথ, আবদাল আহমদ, লায়েক আহমদ জুবায়ের আহমদ প্রমুখ।
- শাল্লায় ইজারাদার কর্তৃক নিরীহদের হয়রানীর অভিযোগ
- বেহেলী উচ্চ বিদ্যালয়- প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা


