দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে নৌকাযোগে বন্যার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার পৌছে দিয়েছেন জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
রবিবার সকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের লাউগাঙ গ্রামে ও পূর্ববীরগাও ইউনিয়নের হাসকুরী, বীরগাঁও গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন তিনি। এসময় সাথে ছিলেন, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মাসুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বুরহান উদ্দিন, সাদিকুর রহমান, প্রেসক্লাবের সদস্য ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ বলেন, এই পরিস্থিতি মানুষ কতটা কষ্টে আছে তাদের পাশে না গেলা বুঝা যাবে না। আকস্মিক এই বন্যায় কষ্টের শেষ নেই মানুষের। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সামান্য শুকনো খাবার নিয়ে তাদের পাশে গিয়েছি। এই করুন পরিস্থিতিতে সবার উচিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি তিনি যেন ক্ষতিগ্রস্ত মানুষকে হেফাজত করেন।
- রিয়াদ এ্যান্ড রিমাদ অটো রাইস মিলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- জামালগঞ্জে গৃহহীনদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ


