বিশ্বম্ভরপুরে মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর থানা পুলিশ ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ১ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার মাদক বিরোধী আইনে তাদের কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত সোমবার বিশ্বম্ভরপুর থানার অফিসান ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই মোহাম্মদ আলীর পরিচালনায় মাদক বিরোধী অফিযান পরিচালনা করা হয়। অভিযানে বিশ্বম্ভরপুর উপজেলার আমড়াগড়া গ্রামের মৃত বাবর আলীর পুত্র মো. লতিফ মিয়াকে ২৪ বোতল মদসহ এবং মঙ্গলবার এসআই আব্দুল মতলিব অভিযান চালিয়ে পাখিজান গ্রামের মৃত আইন উদ্দিনের পুত্র মো. লায়েছ মিয়াকে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন।
বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিশ্বম্ভরপুর উপজেলাকে মাদকমুক্ত করতে চলমান বিশেষ অভিযানে ২ জনকে মদ ও গাঁজা সহ গ্রেপ্তার করে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।