সদরে মতিউর রহমানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর উত্তরপাড়ে বন্যাকবলিত দুই শতাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সাবেরীন সাবু, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক নুর মোহাম্মদ স্বজন, সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া সুজন, তথ্য ও গবেষণা সম্পাদক শাহিনূর ইসলাম স¤্রাট প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি