স্টাফ রিপোর্টার
ট্রলারডুবির ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য ৩০ হাজার টাকা করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও নেত্রকোণার জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান এই সহায়তা তুলে দেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, সকালে তিনি জেলার দিরাই উপজেলায় একটি সরকারি কর্মসূচিতে ছিলেন। ট্রলারডুবির খবর পেয়ে ওখান থেকেই মধ্যনগরে যান।
তিনি বলেন, মর্মস্পর্শি নৌ দুর্ঘটনা এটি। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেককে সুনামগঞ্জ থেকে ২০ হাজার ও নেত্রকোণা থেকে ১০০ হাজার টাকা দেওয়া হয়েছে।


