জগন্নাথপুর প্রতিনিধি
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘শেখ হাসিনার নের্তৃত্বে সারা দেশে উন্নয়নের ঝড় বইছে। এই ধারাবাহিকতাকে নসাৎ করতে ৭১ এর পরাজিত শক্তিরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ওই পরাজিত শক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে জঙ্গিবাদ, সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে দেশে বিদেশে দেশের ভাবমূর্তি নসাৎ করতে কাজ করছে। এসব পরাজিত শক্তি ও উন্নয়ন বিরোধীদের প্রতি সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।’
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। ২০২১ সালে সারা দেশের সব গ্রামে বিদ্যুতের চাহিদা পূরণ করা হবে। তিনি তার নির্বাচনী এলাকা জগন্নাথপুরে আগামি ৯ মাসের মধ্যে ও দক্ষিন সুনামগঞ্জে ৬ মাসের মধ্যে সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে বলে ঘোষণা দেন।
তিনি রবিবার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারকোন ও সাধুসাধক গ্রামে বিদ্যুৎ সংযোগের উন্নয়ন করে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জিএম আশরাফুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারী আবুল হোসেন লালন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কয়ছর রশীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান,
এর আগে মন্ত্রী জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এসময় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামস উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


