জগন্নাথপুর অফিস
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে তিনদিনের সীমিত লকডাউন। তবে লকডাউন মানায় আগ্রহ নেই জগন্নাথপুরে। স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ।
সরকারি নির্দেশনা অনুয়ারি রিকশা ব্যতিত অন্যসব ধরনের যানবাহন চলাচল নিষেধাজ্ঞা থাকলেও এ উপজেলায় দূরপাল্লার যান ছাড়া সব ধরনের যান চলাচল ছিল স্বাভাবিক। দোকানপাটে কার্যক্রম ছিল অন্যদিনের মতোই। তবে সীমিত লকডাউনের প্রথম দিনে জনসাধারণের উপস্থিতি একটু কম ছিল।
এদিকে করোনার সংক্রমণ রোধে জনসচেতনার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল জগন্নাথপুরের হাটবাজারে মাইকিং করে প্রচারণা করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান. করোনার সংক্রমণ ঠেকাতে আমরা প্রচারণা চালিয়েছি। অযথা বাইরে ঘোরাঘুরি না করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।


