সরকারি কাজে বাধা দেয়ার দু’মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার
সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক ব্যক্তিকে দুই মাসের কারাদ- প্রদান কেেছন। সাজাপ্রাপ্ত ব্যাক্তির নাম, নিজাম উদ্দিন (২৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিনোদপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরে সরকারি কাজে বাধা প্রদান করলে নিজামকে পুলিশ মঙ্গলবার দুপুরে গ্রেফতার করে। পরে টাঙ্গুয়ার হাওরের তদারকিতে থাকা সহকারি
কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাশ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিজামকে দু’মাসের বিনাশ্রম কারাদ-াদেশের রায় প্রদান করেন। রায় প্রদানের পর পরই তাহিরপুর থানা পুলিশের মাধ্যমে নিজামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।