সু.খবর রিপোর্ট
তাহিরপুরে শহীদ শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সোমবার সকাল ৭টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসন। সকাল ১০টায় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শেখ রাসেল দিবসের কেন্দ্রীয় মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগীতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে শিশুদের মাঝে তালের চারা বিতরণ ও রোপন করা হয়।
জগন্নাথপুর
সোমবার সকালে উপজেলা পরিষদ, প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শেখ রাসেল দিবস এর কেন্দ্রী মূল অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক লাল দাস। এরআগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণীসহ দিনভর বিভিন্ন কর্মসুচী পালিত হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের ও সহ প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে দিবসটি পালন করা হয়। এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করা হয়।
শান্তিগঞ্জ
সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল বারেকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান আতিক, নির্বাহী প্রকৌশলী আল নূর তারেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, খাদ্য নিয়ন্ত্রক ধিরাজ নন্দী, একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, তথ্য কর্মকর্তা শাপলা আক্তার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমান, ফিল্ড সুপার ভাইজার আব্দুল কাইয়ুম ও জাইকা প্রজেক্টের হুসাইন আহমদ বিপ্লব প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের জন্মদিনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ.লীগ সহ বিভিন্ন সংগঠন পুস্পস্তপক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণের পর আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নরুল আলম সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রারন কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
এছাড়াও দিবস উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রারন বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে তাল গাছের চারা বিতরণ করা হয়। দুপুরে উপজেলা স্বাস্থ্য ও প. প. বিভাগের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল’র জন্মদিন পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ’র সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস (প্যানেল) চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আজাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন প্রমুখ।
এর আগে সকালে শহীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে তাহিরপুর এ উপলক্ষে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, কুইজ ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অধ্যক্ষ খায়রুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার রৌজ আলী, গর্ভিং বডির সাবেক সদস্য জাহের আলী, শাহাজ উদ্দিন, ত্রিদিব কান্তি এষ দুলদুল প্রমুখ।
কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণী নুসরাত জাহান, দ্বিতীয় হয়েছে ট্যাকেরঘাট চুনাপাথর খনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর জাকারিয়া, তৃতীয় হয়েছে লাকমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী রতœা আক্তার। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী শেষে মোনাজাত করা হয়।


