বিশ্বম্ভরপুরে কুরআন অবমাননাকারীদের শাস্তির দাবিতে সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
কুরআনের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্বম্ভরপুরে সম্মিলিত মুসলিম জনতার আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাও. আব্দুল আজিজ, মাও. আব্দুল মমিন, মাও. রিয়াজ উদ্দিন, মাও. আবুল কাছিম, মাও. আব্দুল বাছির, মাও. শহিদুল ইসলাম, মাও. নুরুল আমিন, মাও. আইয়ুবুর রহমান, ডা. রফিক হুসাইন প্রমুখ।