ছাতকে অসহায় দুস্থদের চক্ষু চিকিৎসা প্রদান

ছাতক প্রতিনিধি
দোয়ারার নরসিংপুর ইউনিয়নের সমাজ সেবামূলক প্রতিষ্ঠান লাইফ শেয়ারের উদ্যোগে দুস্থ ও অসহায় সুবিধা বঞ্চিত মানুষের চোখের আলো ফেরাতে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লাইফ শেয়ারের সভাপতি ফখর উদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাইফ শেয়ারের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী জহিরুল ইসলাম গয়াছ, ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাকির আমিন, নরসিংপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান, সহকারী শিক্ষক মর্তুজ আলী, বার্ড সুনামগঞ্জ জেলা ম্যানেজার সজল তালুকদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, লাইফ শেয়ারের সাধারণ সম্পাদক মুশাহিদ রাফি, সাংগঠনিক সম্পাদক আফসান উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক কছির আহমেদ, মেডিসিন কর্নার সমন্বয়ক আক্তার হোসেন, লিটন আহমেদ।
এ সময় লাইফ শেয়ারের সদস্য আবু তাহের, মাছুম আহমেদ, রুবেল আহমেদ, সুমন মিয়া, মাহি, হাসিনা কাওনার, ইমরান আহমদ, মনির মিয়া, দানিল আহমেদ, সাইদুল আহমেদ, জুবায়ের আহমেদ, মারজান আহমেদ, আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে ৩শ জন অসহায় দুস্থ রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া ১৫০জন রোগীকে চশমা প্রদান সহ চিকিৎসা সেবার সম্পূর্ণ সেবা বহন করে লাইফ শেয়ার কর্তৃপক্ষ।