টাঙ্গুয়া হাওর ব্যবস্থাপনা প্রকল্পের সদস্যদের সঞ্চয় ফেরত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে টাঙ্গুয়া হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের সদস্যদের সামাজিক তহবিলের সঞ্চয়ের টাকা মুনাফা সহ ফেরত প্রদান করা হয়েছে। সোমবার টাঙ্গুয়া হাওর পাড়ে উত্তরশ্রীপুর ইউনিয়নের ভোরাঘাট, মদনপুর ও    
দক্ষিণশ্রীপুর ইউনিয়নের জয়শ্রী, কৃষ্টপুর গ্রামের ৫ শতাধিক সদস্যদের মধ্যে তাদের মুনাফাসহ সঞ্চয়ের টাকা আনুষ্ঠানিকভাবে ফেরত প্রদান করা হয়। মুনাফা ও সঞ্চয়ের টাকা ফেরত প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইউসিএন প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম, থিমাটিক কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, সিএনআরএস প্রকল্প সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।