ছাতকে মসজিদ সংস্কার কাজের উদ্বোধন

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পূর্ব মসজিদের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাউয়া মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা ফজল উদ্দিন আহমদ।
মসজিদের মুতওয়াল্লী এনায়েত আলী জানান, প্রায় ৩৫ শতক ভুমির উপর নির্মাণাধীণ বানায়ত কেন্দ্রীয় জামে মসজিদটির সংস্কার কাজে ইতিমধ্যেই প্রায় অর্ধকোটি টাকা ব্যয় হয়েছে। বড়কাপন-দোয়ারাবাজার সড়ক সংলগ্ন বানায়ত গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের অবশিষ্ট কাজ সম্পন্ন করতে দেশ ও দেশের বাইরে থাকা প্রবাসীদের আর্থিক সহায়তা করার আহবান জানানো হয় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে। জুম্মার নামাজের পর মসজিদ সংস্কার কাজে আর্থিক সহায়তাদানকারী ব্যক্তি ও তার পরিবারের জন্য বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন নির্মানাধীণ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান সাইদ।
এসময় জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সমুজ মিয়া, ইউপি সদস্য এহসানুল হক, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, স্থানীয় বিশিষ্টজনের মধ্যে আছদ্দর আলী, নূরুল ইসলাম, আশকর আলী, আমির আলী, জলাল মিয়া, সূফি মিয়া, মাসুক মিয়া, মসলিম মিয়া, খয়ের উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। মসজিদ নির্মাণ কাজের সার্বিক দায়িত্বে রয়েছেন বানায়ত গ্রামের সমাজকর্মী আল মামুন শাহীন।