বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সেবা সপ্তাহ উপলক্ষে প্রচারণা চলছে। ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা গ্রহণে বিশেষ ক্যাম্পিং, আয়রন ট্যাবলেট বিতরণ, গর্ভকালীন মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমানের তত্বাবধানে গত সোমবার ও মঙ্গলবার সেবা সপ্তাহের বিশেষ প্রচারণা করা হয়। সোমবার প্রচরণায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আপ্তাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন সহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


