জগন্নাথপুর অফিস
জাতীয় বীমা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


