স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে তাহিরপুরে সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে আলোচনা সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, থানা অফিসার ইনচার্জ মো. সুহেল রানা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিব আহমদ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান প্রমুখ। সভা সঞ্চালনা করেন সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন।